ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে দু’জন সৈন্য ও তিনজন সন্দেহভাজন বিদ্রোহীসহ মোট ৫ জন নিহত হয়েছে। ভারতের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় একজন নির্বাচন কর্মকর্তাকে হত্যার পরপর এ ঘটনা ঘটলো।
শনিবার কাশ্মীর পুলিশ জানায়, চলতি মাসের গোড়ার দিকে হিমালয়ের বিরোধপূর্ণ এ অঞ্চলে লোকসভা নির্বাচন শুরু হওয়ার পর থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিদ্রোহীরা স্থানীয় জনসাধারণকে নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত করার চেষ্টা চালায়।
শুক্রবার শ্রীনগরের ৩৪ মাইল দক্ষিণে অবস্থিত মানলু গ্রামে জঙ্গিরা গুলি চালালে নিরাপত্তা বাহিনী গ্রামটি ঘিরে ফেলে।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানান, নিহত তিন জঙ্গি ও একজন অফিসারসহ দুই সৈন্য ওই ঘটনায় প্রাণ হারায়।
নিহত বিদ্রোহীদের দু’জন শুক্রবার রাতে এবং একজন শনিবার নিহত হয়। সূত্র: এএফপি।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
কাশ্মীরে বন্দুক যুদ্ধে ৫ জন নিহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে দু’জন সৈন্য ও তিনজন সন্দেহভাজন বিদ্রোহীসহ মোট ৫ জন নিহত হয়েছে। ভারতের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় একজন নির্বাচন





