আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে ভূমিধসের ঘটনায় নিহত ও নিখোঁজ হয়েছেন অন্তত দুই হাজার ৭০০ জন। এদিকে, ভূমিধসে আর কা্উকে জীবিত উদ্ধার করার আশা নেই বলে জানা গেছে। খবর বিবিসি ও রয়টার্সের।
বিবিসির খবরে জানা যায়, শুক্রবার দুর্গম বাদাখশান প্রদেশে প্রবল বৃষ্টির পর পাহাড়ের বেশ কিছু অংশ একটি গ্রামের ওপর ধসে পড়লে এ দুঘর্টনা ঘটে।
এর আগে বাদাখশানের প্রাদেশিক ডেপুটি গভর্নর গুল মোহাম্মাদ বাইদার জানিয়েছিলেন, ২৫০ থেকে ৪০০ ব্যক্তি নিখোঁজ রয়েছেন এবং ৩৫০ থেকে ৪০০টি বাড়ি ধ্বংস হয়েছে। প্রবল বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে।
বাদাখশান হচ্ছে- তাজিকিস্তান, চীন ও পাকিস্তান সীমান্তে অবস্থিত একটি দূরবর্তী প্রদেশ।
ইতিমধ্যে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ধ্বংসস্তুপে আটকে পড়া জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাদাখশান প্রদেশের পুলিশ কমিশনার ফাজলুদেন আয়াজ জানান,ভূমিধসে হারগু গ্রামের ২১৫টি পরিবারের শত শত ঘরবাড়ি কাঁদা ও পাথরের নিচে চাপা পড়েছে।
বাদাখশান প্রদেশের পুলিশ প্রধান ফজিলুদ্দিন হায়ার বলছেন,'যারা ধসের কারণে চাপা পড়ে আছেন বা নিহত হয়েছেন তাদের উদ্ধার করার উপায় নেই। তাই এখন যারা বেঁচে আছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন আমরা তাদেরকেই সাহায্য করছি।'
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ২৭০০
আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে ভূমিধসের ঘটনায় নিহত ও নিখোঁজ হয়েছেন অন্তত দুই হাজার ৭০০ জন। এদিকে, ভূমিধসে আর কা্উকে জীবিত উদ্ধার করার আশা নেই বলে জানা গেছে। খবর বিবিসি ও রয়টার্সের।





