পোলিও রোগের বিষয়ে বিশ্ববাসীকে বিশেষভাবে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও)।
সংস্থাটি পরামর্শ দিয়ে বলেছে, পাকিস্তান ও সিরিয়াসহ যেসব দেশে পোলিও ভাইরাস ছড়িয়ে পড়েছে সেসব দেশের নাগরিকরা বিদেশ ভ্রমণের আগে পোলিও রোগের টিকা গ্রহণ করবে। এছাড়া, প্রমাণ হিসেবে তারা টিকা প্রদানের সার্টিফিকেট নিজেদের সাথে রাখবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির একটি বিবৃতিতে বলা হয়, ২০১৪ সাল পর্যন্ত পোলিও ভাইরাস এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের  বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে। এমন পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাড়া দেওয়া জরুরি।
[b]ঢাকা, ৫ মে(টাইমনিউজবিডি) // টিআই।[/b]