গাজার একমাত্র পাওয়ার প্লান্টে মঙ্গলবার রাতে হামলা করেছে ইসরাইল। হামলার পর ধ্বংসস্তূপের নিচে ১৫ জন আটকা পড়েন। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাওয়ার প্লানটি মেরামতে কয়েকমাস সময় লাগবে। বর্তমানে গাজাবাসী বিদ্যুৎ ছাড়া সময় অতিবাহিত করছেন।

এছাড়া, শীর্ষ হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়ি, আল-আকসা স্যাটেলাইট স্টেশন ও একটি মসজিদ ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী।

সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ আরো ‘দীর্ঘায়িত’ করার হুমকি দেওয়ার পরের দিনই এই হামলার ঘটনা ঘটল।

গাজার বিদ্যুৎ সরবরাহ কোম্পানির মুখপাত্র জামাল দারদাসয়ানি বলেন, পাওয়ার প্লানটির তিনটি ফুয়েল ট্যাংকের মধ্যে দুটিতে ট্যাংক শেলের আঘাত হানার পর বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় অনেক দূর থেকে বিশাল আকারের আগুন-ধোঁয়া চোখে পড়ে।

আল-জাজিরা'র খবরে বলা হয়, ৮ জুলাই ইসরাইলি হামলা শুরু পর এ পর্যন্ত ১,২০০ বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া, হামাসের প্রতিরোধে ৫৬ ইসরাইলি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ বেসামরিক ইসরাইলি ও ১ জন থাকই নাগরিক রয়েছে। 

ঢাকা, ৩০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই