আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির ভবিষ্যত নিয়ে আফগান নেতৃবৃন্দ ও কমান্ডোদের সঙ্গে আলোচনার জন্য নয়া পেন্টাগন প্রধান অ্যাস্টোন কার্টার শনিবার কাবুল সফর করছেন।

প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার কয়েক দিনের মাথায় কার্টার এ সফর করছেন। তবে এ সফরের ব্যাপারে আগে থেকে কোন ঘোষণা দেয়া হয়নি। আফগানিস্তানে ১৩ বছরেরও বেশি সময় ধরে মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। তবে দেশটি থেকে এখন ধাপে ধাপে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়া হচ্ছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবতরণের আগে বিমানে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম সপ্তাহেই আমি আফগানিস্তান সফরে যাচ্ছি কারণ সেখানে আমাদের এখনও ১০ হাজার সৈন্য মোতায়েন রয়েছে।’

তিনি বলেন, তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি, অন্যান্য নেতৃবৃন্দ এবং মার্কিন শীর্ষ কর্মকর্তা ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন।

এমএ