আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে সামরিক অভিযান চলাকালে কমপক্ষে তিন যোদ্ধা নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানান।
দেশটির উত্তরাঞ্চলীয় পুলিশের মুখপাত্র গোলাম হজরত করিমি সিনহুয়াকে জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা শুক্রবার রাতে কুন্দুজ প্রদেশের ইমাম সাহিব এলাকায় সামরিক অভিযান চালায়। এতে তিন যোদ্ধা নিহত ও চারজন আহত হয়।
তিনি আরও জানান, সেখানে অভিযান চালিয়ে তালেবান যোদ্ধাদের গোপন আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ সামরিক অভিযানে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।
এবিষয়ে তালেবান যোদ্ধাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: সিনহুয়ার।
এসএম





