দক্ষিণ কোরিয়ায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে। দেশটির উলসান শহরে অবস্থিত হানওহা ক্যামিক্যাল করপোরেশনের প্রতিষ্ঠানের কারখানায় শুক্রবার এ বিস্ফোরণ ঘটে।

কারখানার মালিকরা জানিয়েছেন, বর্জ নিষ্কাশনের সুবিধা সম্প্রসারণের কাজে ওয়েলডিং করার সময় বিস্ফোরণের সৃষ্টি হয়।

বর্জ পানির ট্যাংক থেকে বের হওয়া গ্যাস ওয়েলডিংয়ের ছিটকে পড়া আগুনকণার সঙ্গে লাগলে প্রকট শব্দে বিস্ফোরিত হয় ট্যাংকটি। এতে সেখানে কাজ করা চারজন শ্রমিক নিহত হয়।

কোনো অবহেলার কারণে এই বিস্ফোরণ হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এই রাসায়নিক কারখানায় পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা হয়, যা ফিল্মসহ বিভিন্ন পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়। সূত্র: বিবিসি

এআর