সৌদি আরবের জেদ্দায় চাকরি হারিয়ে গত তিনদিন ধরে অনাহারে দিন কাটাচ্ছে প্রায় ১০,০০০ ভারতীয় শ্রমিক।যদিও প্রথমে তথ্যে বলা হয় প্রায় ৮০০ শ্রমিক কিন্তু এর সংখ্যা বর্তমানে প্রায় ১০০০০ হাজারের কাছাকাছি বলে টুইট করে জানান পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

সুষমা স্বরাজ জানিয়েছেন, সৌদি আরব ও কুয়েতের প্রবাসী ভারতীয়রা তাদের চাকরি ও বেতন নিয়ে চরম সঙ্কটে পড়েছেন। তবে কুয়েতের পরিস্থিতি সামলে দেওয়া সম্ভব হবে, কিন্তু সৌদির ভারতীয়দের অবস্থা তুলনামূলকভাবে বেশি খারাপ। তিনি ভারতীয়দের সর্বোচ্চ সহযোগিতা ও এ বিষয়ে একটা সমাধান দেওয়ার আশ্বাস দেন।

ট্যুইটে তিনি আরও বলেন, সৌদির রিয়াদের দূতাবাসকে বিপদে পড়া ভারতীয় কর্মীদের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। তিনি ঘণ্টায় ঘণ্টায় পরিস্থিতির দিকে নজর রাখছেন। কর্মহীন শ্রমিকদের সমস্যা মেটানোর জন্য কথা বলতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিংহ সৌদি যাচ্ছেন। বিষয়টি ওই দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলবেন ভারতের আরেক মন্ত্রী এম জে আকবর।

সুষমা অভয় দিয়ে বলেন, সৌদি আরবের একজন কর্মহীন শ্রমিকও না খেয়ে থাকবেন না, আশ্বাস দিচ্ছি।তিনি জানান, নিয়োগকারীরা বেতন না দিয়েই কারখানা বন্ধ করে দেওয়ায় সৌদি আরব ও কুয়েতের বিরাট সংখ্যক ভারতীয় বিপাকে পড়েছেন ।

জেড