সিরিয়ার চলমান সংকট সমাধানের ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার অংশগ্রহণ একান্ত জরুরি। এ কথা বলেছেন, ফ্রান্সের  প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তবে তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিষয়ে তার অবস্থান ধরে রেখেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম বার্ষিক অধিবেশনে ওলাঁদ বলেন, “আমাদেরকে অবশ্যই রাশিয়া এবং প্রতিবেশি ও পারস্য উপসাগরীয় দেশগুলোকে নিয়ে সিরিয়া সমস্যার সমাধান খুঁজতে হবে; তবে বাশার আসাদকে বাদ দিয়ে।” তিনি আরো বলেন, “সিরিয়া সমস্যার রাজনৈতিক সমাধানে আমাদেরকে সবকিছুই করতে হবে।” অবশ্য, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফেবিয়াস সম্প্রতি বলেছেন, সিরিয়ায় আসাদকে ক্ষমতায় রেখেই সমস্যার সমাধান করতে হবে।

এর একদিন আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার বলেছেন, সিরিয়া ইস্যুতে আঞ্চলিক দেশগুলো, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা ও রাশিয়ার মধ্যে আলোচনা হওয়া উচিত। রাশিয়াও বলেছে, সিরিয়া সমস্যার সমাধানে আসাদকে ক্ষমতায় রাখতে হবে।

রেডিও তেহরান

ইআর