চিলির মধ্যাঞ্চলে শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রাজধানী সান্তিয়াগোর ১০৮ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূগর্ভের ৩৫ কিলোমিটার গভীরে স্থানীয় সময় সন্ধে ৬টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

জাতীয় জরুরী কার্যালয় ওনেমি বলছে, রাজধানী সান্তিয়াগোসহ আরও পাঁচটি অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের প্রভাবে রাজধানীতে ৩০ থেকে ৪০ সেকেন্ড ধরে ভবনগুলো কাঁপতে থাকে। এতে লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়লেও ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এছাড়া এতে সুনামিরও কোন আশংকা নেই।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর