ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়া হায়দার আল-আবাদির বাসভবনের কাছে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।

বিবিসি'র খবরে বলা হয়, হায়দার আল-আবাদির বাসভবনের কাছে একটি তল্লাশি চৌকিতে হামলাটি চালানো হয়। হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আর আত্মঘাতী হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে আবাদির কার্যালয় থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য,ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির স্থলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে সোমবার আবাদির নাম ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই