তিনি জানান, লক্ষ্য নির্ধারণে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয়। শুধু হামলায় জড়িত সামরিক স্থাপনাগুলোকেই টার্গেট করা হয়। খবর জিও নিউজের।
তিনি আরও জানান, পাকিস্তানের সশস্ত্র ড্রোনগুলো নয়াদিল্লিসহ ভারতের বড় বড় শহরের আকাশে নজরদারি চালিয়েছে। এই পুরো অভিযানে পাকিস্তানের তিন বাহিনী—সেনা, নৌ ও বিমান—একসঙ্গে কাজ করেছে, যা ছিল একটি ‘পাঠ্যপুস্তকীয় যৌথ সামরিক প্রদর্শনী’।
এমএম