টানা দ্বিতীয়বারের মতো দিল্লির রাজ্য সরকার গঠন করছে কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। বিজেপি-কংগ্রেসের মতো শক্তিশালী দল দু'টিকে রীতিমতো ধসিয়ে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এপিপি।
ভারতের নির্বাচন কমিশনের প্রকাশ করা ফলাফলে দেখা গেছে, দিল্লি বিধানসভার মোট ৭০টি আসনের মধ্যে ৫১টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৪৯টি আসনে জয়লাভ করেছে এএপি। অপরদিকে বিজেপি পেয়েছে মাত্র ২টি আসন।
বাকি আসনগুলোর মধ্যে ১৯টিতে এগিয়ে রয়েছে এএপি ও একটিতে বিজেপি। এ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা অন্য কোনো দল কোনো আসনে এগিয়ে নেই। ফলে ৭০ আসনের ৬৭টিতেই জয়লাভ করতে যাচ্ছে এএপি।
উল্লেখ্য, রাজ্যটির বিধানসভায় সরকার গঠন করতে ৩৬টি আসন প্রয়োজন।
কেএইচ





