রিখটারস্কেলে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দ্বিতীয় দিনের মতো ফের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে। দুইদিনের ভূমিকম্পে এ পর্যন্ত ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার ৬০০ ঘরবাড়ি। এদিকে ভূমিকম্পের ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বারের মতো সুনামির সতর্কতা জারি করা হয়েছে সেখানে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসি, হিন্দুস্তান টাইমস ও সিএনএনের ।
জরিপ সংস্থা বলছে, স্থানীয় সময় বুধবার রাতে চিলির উত্তরাঞ্চলীয় উপকূল ইকুয়িকে ভূমিকম্পটি আঘাত হানে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উপকূলীয় বন্দর ইকুয়িক শহর থেকে ১২ মাইল দক্ষিণে সমুদ্রগর্ভ থেকে ১৪ মাইল গভীরে। ভূমিকম্পের পর চিলি ও পেরুতে সুনামি সর্তকতা জারি করা হয়েছে। চিলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উপকূলীয় এলাকা থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে ওই একই কেন্দ্রস্থল থেকে ৮.২ মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়। অাগের দিনের ভূমিকম্পে ৫ জন নিহত হয়।
[b]চিলি, ৩ এপ্রিল (টাইমনিউজকবিডি.কম) // এনএস[/b]
চিলিতে ফের ৭.৮ মাত্রার ভূমিকম্প
রিখটারস্কেলে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দ্বিতীয় দিনের মতো ফের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে। দুইদিনের ভূমিকম্পে
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
চীন নিয়ন্ত্রিত তিব্বতের উত্তর-পূর্বাঞ্চলীয় নাগকু অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৪ জনের বেশি। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়ার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত
মধ্য আমেরিকার দেশ পানামায় ফের ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)।
দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ
পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টা মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে হওয়া এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা। এরপর ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার ভূকম্পন রেকর্ড হয়েছে।
হিমবাহধস-বন্যার পর এবার ভূমিকম্পে কাঁপল তিব্বত
ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার ক্ষত না কাটতেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মধ্যরাতে উত্তর তিব্বতে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫।
















