আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি দাফন অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। সোমবার এই হামলার ঘটনা ঘটে বলে বলে জানিয়েছে ডন অনলাইন।

নিহতদের মধ্যে দুই জন পুলিশ সদস্যও রয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৮ জন।

চলতি মাসেই দেশটি থেকে অভিযান গুটিয়ে নিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। দীর্ঘ ১৩ বছরের অভিযান শেষ হতে যাওয়ার আগ মুহূর্তে দেশটিতে হামলা-সহিংসতা আশংকাজনকভাবে বেড়ে গেছে।

সোমবারের এই হামলা চালানো হয়েছে উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের বুরকা জেলায়। বাঘলানের প্রাদেশিক পুলিশ প্রধান আমিনুল্লাহ আমারখিল বার্তা সংস্থা এএফপিকে জানান, আত্মঘাতী হামলাকারী পায়ে হেঁটে এসে একটি দাফন অনুষ্ঠানে বিস্ফোরণ ঘটায়।

এমএ