পাকিস্তান সংসদের সাবেক পেট্রোলিয়ামমন্ত্রী শাহীদ খাকান আব্বাসিকে আজ মঙ্গলবার দেশটির ২৮তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছে।
সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে সরে দাঁড়ানোয় নওয়াজ শরীফের স্থলাভিষিক্ত হলেন তিনি।
সংসদে তার পক্ষে ২২১ ভোট পড়েছে। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্ধী নাভিদ কামার পেয়েছেন মাত্র ৪৭ ভোট। স্পিকার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত ঘোষণার পর সংসদের পাকিস্তান মুসলিম লীগ-এনের সদস্যরা নওয়াজের পক্ষে শ্লোগান দিতে থাকেন।
নির্বাচিত হওয়ার পর আব্বাসি সংসদ সদস্য, জনগণ এবং জনগণের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া, কাদা ছোঁড়াছুড়ি সত্ত্বেও ইমরান খানের প্রতিও কৃতজ্ঞতা করেন তিনি।
তিনি আরও বলেন, পাক সুপ্রিম কোর্টের রায় পাকিস্তান মুসলিম লীগ বা পিএমএল-এনের মধ্যে বিভেদ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, নওয়াজ শরীফের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। পাকিস্তানের উন্নয়নের জন্য, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগকরাসহ বড় আকারের উন্নয়নমূলক তৎপরতার জন্য তাকে শাস্তি দেয়া হয়েছে।
পানামা পেপারকে কেন্দ্র করে নওয়াজকে প্রধানমন্ত্রী পদের অযোগ্য হিসেবে ঘোষণা করার তিন দিনের মাথায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন আব্বাসি।
এমবি





