ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনি জনগণকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান সফররত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব রামাদান আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাতে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি।

তিনি বলেন, “ফিলিস্তিনি জাতি ও তাদের প্রতিরোধ সংগ্রামের প্রতি ইরান পূর্ণ পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে। আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি, ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত আগ্রাসন ও দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়ার অধিকার ফিলিস্তিনি জাতির রয়েছে।”

মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলীর কথা উল্লেখ করে ড. বেলায়েতি বলেন, মুসলিম বিশ্বকে হেয় করার জন্য শত্রুরা সব ধরনের প্রচেষ্টা চালালেও সফল হতে পারেনি। সাক্ষাতে রামাদান আব্দুল্লাহ বলেন, সব ধরনের প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও সাম্প্রতিক ৫০ দিনের গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা বর্বর ইসরাইলের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। এ বিজয়ে মধ্যপ্রাচ্যের বৃহৎ শক্তি হিসেবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবদান অনস্বীকার্য বলে তিনি উল্লেখ করেন। সূত্র: আইআরআইবি

এসএমএ