ইউরোপের ২৪টি ব্যাংক তাদের 'আর্থিক স্বাস্থ্য' পরীক্ষায় ফেল করেছে বলে ঘোষণা করেছে ইউরোপীয় ব্যাংক অথরিটি (ইবিএ)।

নয় মাসের মধ্যে এ ঝুঁকি কাটিয়ে উঠতে না পারলে ব্যাংকগুলো বন্ধ হয়ে যেতে পারে বলেও হুশিয়ারি করেছে সংস্থাটি। তবে, ঝুঁকির মধ্যে যুক্তরাজ্যের কোনো ব্যাংক নেই।

২০১৩ সালের শেষের দিকে 'ব্যাংকের আর্থিক স্বাস্থ্য' নামে এক প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে এসেছে।

উল্লেখ্য, ইউরোপের ১২৩টি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পরীক্ষা করে ইবিএ। এদের মধ্যে ইতালীর চারটি, গ্রীসের দুইটি, বেলজিয়ামের দুইটি এবং স্লোভেনিয়িার দুইটি ব্যাংকের অবস্থা বেশী খারাপ। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইতালীর ব্যাংক 'মন্টি ডি পাসশি'র' ওপর। এর ২.১ বিলিয়ন মূলধনের পতন ঘটেছে।

কেএইচ