পাকিস্তানের পেশোয়ারে শুক্রবার এক আত্মঘাতী হামলায় অন্তত ১৯ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিম সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের ইমামবারগায় এ হামলা চালানো হয়। খবর ডনের।
হামলার সময় সেখানে ব্যাপক গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। এ সময় ওই এলাকার হায়াতাবাদ ফেজ ভি এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, ইমামিয়া মসজিদ ইমামবারগায় শুক্রবার জুমার নামাজের সময় অন্তত তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
হামলার পরপরই নিরাপত্তা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। এই এলাকাতেই মাত্র দুই সপ্তাহ আগেই আরেকটি বড় ধরনের হামলায় ৬১ জন নিহত হন।
এমএ





