মঙ্গলবার (৩১ মে) সকালে দিল্লি-লখ্নো মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সূত্র: এনডিটিভি
পুলিশ জানিয়েছে, অ্যাম্বুলেন্সটি প্রথমে সড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালকসহ একই পরিবারের ৬ জন।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় পাওয়া গেছে এবং তাদের স্বজনদের জানানো হয়েছে। তারা সবাই চিকিৎসার জন্য দিল্লি গিয়েছিলেন।
এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এইচএন





