সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। এ কথা জানিয়েছেন দেশটির জাতীয় সংসদের স্পিকার মুহাম্মাদ আল-লাহাম। সংসদের বিশেষ অধিবেশনে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেন।
সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে সরকারি সেনাদের প্রচণ্ড সংঘর্ষ চলার মধ্যেই এ নির্বাচন হতে যাচ্ছে। বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অপসারণ চাচ্ছে। তবে বাশার-আল আসাদ নির্বাচন করবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি। সংসদ স্পিকার জানিয়েছেন, আগামী ৩ জুন সকাল ৭টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
সিরিয়ায় গত তিন বছরের সহিংসতায় প্রায় দেড় লাখ মানুষ নিহত হয়েছে। এ অবস্থায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিশ্ববাসীর বিশেষ দৃষ্টি থাকবে সিরিয়ার দিকে।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন
সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। এ কথা জানিয়েছেন দেশটির জাতীয় সংসদের স্পিকার মুহাম্মাদ আল-লাহাম। সংসদের বিশেষ অধিবেশনে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেন
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডের রায়
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মাঠপর্যায়ে দায়িত্বরত ব্যক্তিদের মাধ্যমে সিরীয় জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে এ রায় দিয়েছেন দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত।
সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫
সিরিয়ার দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে।
সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে বোমা বিস্ফোরণ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাঁর সিরিয়া সফর চলাকালীন রাজধানী দামেস্কে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প
বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাকে দমনের নামে লেবাননে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), তার কঠোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে আইডিএফের অভিযানকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির পথে ‘বড় বাধা’ বলেও উল্লেখ করেছেন তিন।
সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই যুক্তরাষ্ট্র সিরিয়ায় থাকা তাদের সেনাবাহিনীর অবশিষ্ট বড় অংশ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, দেশে সন্ত্রাসবিরোধী লড়াই এখন সিরিয়ার সরকারের নেতৃত্বে চলবে এবং বড় পরিসরে মার্কিন সামরিক উপস্থিতির আর প্রয়োজন নেই। সূত্র: বিবিসি।
















