ভারতের মহারাষ্ট্রের নাসিকে নিজ বাংলোয় এক মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের দায়েএক কর্নেলকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতেটাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

নাসিক পুলিশের ডেপুটি কমিশনার বিজয় পাতিল বলেছেন, আমরা তাকে আটক করেছি এবং অভিযোগকারীর মেডিক্যাল রিপোর্টের ফলাফলের ভিত্তিতে অভিযুক্তের সঙ্গে আচরণ করা হবে। রিপোর্ট এখনো হাতে এসে পৌঁছায়নি।

নাসিক সিভিল হাসপাতালের অতিরিক্ত সিভিল সার্জন জি এম হোলে নিশ্চিত করেছেন, ৫৪ বছর বয়সি অভিযুক্ত ওই কর্নেল ২৩ বছরের মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেছেন। তারপরও চূড়ান্ত রিপোর্টের জন্য তিনি অপেক্ষা করছেন।

ধর্ষণের শিকার ওই নারীর বোন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করে মামলা করার পর পুলিশ তাকে আটক করে। অভিযোগ মতে, বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, তারা অনুসন্ধান করে দেখছে, কীভাবে কেন মেয়েটি আর্মি কর্নেলের বাংলোয় গেল এবং তাকে কী ডেকে আনা হয়েছিল।

ওই নারীর পরিবারের ধারণা, বৃহস্পতিবার বিকালে হঠাৎ করেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। হয়তো ওই সময় সে কর্নেলের বাংলোয় যায়।

কেএইচ