নেদারল্যান্ডের আজেলস্টাইন শহরের এক যুবকের কথা। তার খুব ইচ্ছা তার হবু বউকে চমকপ্রদভাবে বিয়ের প্রস্তাব উপস্থাপন করবেন যাতে হবু কনে চমকে যান।

কিন্তু গুড়ে বালি, ঘটনা ঘটলো উল্টো। কনের চমকের বদলে চমকে গেলেন প্রতিবেশিরা।

সেই যুবক পরিকল্পনা করেছিলেন যে, একটি ক্রেনে চড়ে তিনি প্রেমিকার শোয়ার ঘরের সামনে উঠে আসবেন এবং গানের সুরে তাকে বিয়ের প্রস্তাব দেবেন।

সবই ঠিক-ঠাক ছিলো, তিনি ক্রেনটিতে উঠে বসলেন। কিন্তু ক্রেনের লম্বা হাতলটি ভেঙে পড়লো প্রতিবেশীর ছাদের ওপর।

এরপর ড্রাইভার যখন পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন, ঠিক তখনই ক্রেনটি ঢলে পড়লো পাশের বাড়ির দেয়ালের ওপর। আর আতঙ্কিত লোকজন বাড়ি ছেড়ে দৌড়ে পালাতে শুরু করলো। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।

আর হ্যাঁ, এত কিছুর পরও কনে বিয়েতে রাজি হয়েছেন। তারা এখন আনন্দ করছেন প্রেমিক-প্রেমিকাদের শহর প্যারিসে।সূত্র : বিবিসি

ইআর