ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার বিরোধী আন্দোলনের জবাবে জাতীয় সংলাপে বসার আহবান জানিয়েছেন।
নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট প্রাসাদের সামনে তার সমর্থকদের এক সমাবেশে বলেছেন, জাতীয় সংলাপ শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তিনি আরো বলেছেন, বিরাজমান সমস্যা সমাধানে আগামী বুধবার সেদেশে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রেসিডেন্ট আজ সোমবার বিভিন্ন প্রদেশের গভর্নরদের নিয়ে বৈঠক অনুষ্ঠানের কথা জানিয়েছেন যেখানে বিরোধীদের নিয়ন্ত্রিত দু’টি প্রদেশের গভর্নরও উপস্থিত থাকবে। এ দু’জনের মধ্যে একজন হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের সাবেক প্রার্থী।
ভেনিজুয়েলার সরকার সমর্থক হাজার হাজার মানুষ গতকাল প্রেসিডেন্ট মাদুরোর প্রতি সমর্থন জানিয়ে রাজধানী কারাকাসে সমাবেশ করেছে। এদিকে দেশটির বিচার বিভাগ সেদেশে সাম্প্রতিক সহিংসতায় ১০ জন নিহত এবং ১৩৭ জনের আহত হওয়ার কথা স্বীকার করেছে।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // টিআই
[/b]