পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইসরাইলের ব্যাপারে পাকিস্তানের নীতি অত্যন্ত স্পষ্ট এবং ‘আমরা কখনোই ইসরাইল সরকারকে স্বীকৃতি দেব না।’
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনি জাতি ও মুসলিম উম্মাহর সাথে বিশ্বাসঘাতকতা করে ইসরাইলের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইমরান খান একথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার ইহুদিবাদী ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয় সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই আরব আমিরাত ও ইসরাইলি কর্মকর্তারা হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তিতে সই করবেন বলে ঘোষণা করা হয়েছে। ইরানসহ ফিলিস্তিনি নেতৃবৃন্দ আরব আমিরাতে এই সিদ্ধান্তকে মুসলিম উম্মাহর পিঠে ছুরি মারার সাথে তুলনা করেছেন।
সূত্র : পার্সটুডে
এমআর





