গাজার জেলেদের জাহাজ লক্ষ্য করে গুলি ছুড়েছে ইসরাইলি সৈন্যরা। এটা চলমান যুদ্ধবিরতির লঙ্ঘন।

মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার থেকে ৫ দিনের যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয় হামাস ও ইসরাইল। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে সোমবার মধ্যরাতে।

মেনা নিউজ এজেন্সির বরাত দিয়ে এনডিটিভি জানায়, কোনো ধরনের পূর্ব-সতর্কতা ছাড়াই ইসরাইলি সৈন্যরা জেলেদের জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এঘটনায় কোনো হতাহত হয়নি এবং জাহাজের কোনো ক্ষতি হয়নি।

আগে থেকেই গাজার জেলেদের উপর বড় পরিসরে অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল।

৮ জুলাই ইসরাইলি হামলা শুরুর পর এ পর্যন্ত ১,৯৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ বলেছে, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। অপর দিকে ৬৪ ইসরাইলি সেনা ও ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সূত্র: এনডিটিভি, মেনা

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই