সৌদি আরবের পবিত্র নগরী মক্কা বাদে অন্যান্য প্রদেশে কারফিউ শিথিল করা হয়েছে।

আজ (২৬ এপ্রিল) রোববার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ কারফিউ সাময়িকভাবে শিথিলের ঘোষণা দিয়েছেন।

পবিত্র রমজান মাসে সৌদি নাগরিক এবং প্রবাসীদের জীবনকে আরেকটু সহজতর করতেই বাদশাহর সময়োপযোগী এই ঘোষণা দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণা করা করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সৌদিতে কারফিউ জারি রয়েছে।
তবে রোববার (২৬ এপ্রিল) সৌদি বাদশাহ ঘোষণায় বলেন, ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সৌদি আরবে সব ধরনের দোকানপাট, শপিংমল খোলা রাখা যাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে নাগরিক এবং প্রবাসীরা বাইরে বের হতে পারবেন।

সৌদি আরবের মক্কা নগরী ছাড়া সর্বত্র বাদশাহর এই ঘোষণার আওতাধীন থাকবে। মক্কা নগরীতে আগের মতোই ২৪ ঘণ্টার কারফিউ বলবৎ থাকবে। মক্কাতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন অন্য যে কোনো শহরের তুলনায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়াতে মক্কা নগরীকে সাময়িক কারফিউ শিথিলতার আওতায় আনা হয়নি।

এমবি