উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উন'কে হত্যা সংক্রান্ত একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে হলিউডে। এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়া বলেছে, সিনেমাটি মুক্তি দিলে 'ক্ষমাহীন' প্রতিশোধ নেয়া হবে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়ার কাছে বলেছেন, সিনেমাটি মুক্তি দেওয়া হবে 'যুদ্ধের শামিল'। তিনি সিনেমাটির নাম উল্লেখ করেননি।
মুত্রপাত্র আরো বলেন,আমাদের শীর্ষ নেতাকে আঘাত করে সিনেমা তৈরী ও মুক্তি দেওয়ার বিষয়টি হবে সন্ত্রাসবাদ এবং যুদ্ধের সবচেয়ে অশালীন কাজ। এটা অবশ্যই সহ্য করা হবে না।
বিবিসি'র খবরে বলা হয় 'দি ইন্টারভিউ' নামের একটি সিনেমা চলতি বছরের অক্টোবর মাসে মু্ক্তি পাওয়ার কথা। সিনেমাটি সাজানো হয়েছে প্রেসিডেন্ট কিম জন উন'কে হত্যা সংক্রান্ত বিষয় নিয়ে।
ইউটিউবে ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলর মু্ক্তি পেয়েছে। সিনেমাটির পরিচালক সিথ রোজেন এবং ইভান গোল্ডবার্গ। সূত্র: বিবিসি।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই





