সিঙ্গাপুরে ফাইজারের করোনা টিকা গ্রহণের পর হলো হার্ট অ্যাটাক। আর তার ক্ষতিপূরণ পেয়ে এখন কোটিপতি ১৬ বছরের কিশোর।

সিঙ্গাপুর সংবাদমাধ্যম সূত্রে খবর, টিকা গ্রহণের ৬ দিন পর মাইয়োকার্ডিটিস হয় তার। টিকা গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবেই এটিকে গণ্য করে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে করোনা টিকা গ্রহণের পর তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে মোটা টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিল সিঙ্গাপুর সরকার।

সেই মতোই তাকে ২.২৫ লক্ষ সিঙ্গাপুর ডলার ক্ষতিপূরণ দিচ্ছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।

বিরলতম ক্ষেত্রেই এমনটা হয় বলে জানিয়েছেন চিকিত্সকরা। ভাইরাল সংক্রমণের কারণে হৃত্পিন্ড অত্যন্ত দূর্বল হলে এমনটা হতে পারে। তবে খুবই বিরল ক্ষেত্রে এমনটা হয়।

এর থেকে মৃত্যুও হতে পারত বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। আপাতত হাসপাতালে আছে কিশোর। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সে। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস।

এইচএন