যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩ জন আহত হয়েছেন।
সোমবার নিউ ইয়র্ক সময় সন্ধ্যা সাড়ে ৫টার (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর) দিকে লাগা ওই আগুনে আহতদের মধ্যে বাংলাদেশি কেউ রয়েছেন কি না, তা জানা যায়নি।
সিবিএস টেলিভিশন জানিয়েছে, জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউয়ের ৭৫ নম্বর সড়কের ওই ভবনে আগুন লাগে, যা প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক বাহিনী।
নিউ ইয়র্ক দমকল বিভাগের (এফডিএনওয়াই) জানিয়েছে, ভবনটির তৃতীয় তলা থেকে আগুন লাগার পর দ্রুত তা চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে।
ভবনটিতে প্লাজা কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তবে সন্ধ্যার সময় হওয়ায় সেখানে বেশি মানুষ ছিল না। আগুন লাগার সংকেত বাজার পর দ্রুত অন্যরাও বের হয়ে আসে।
আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সড়কটির আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় অসুস্থ এক ব্যক্তিকে স্থানীয় বুথ মেমোরিয়াল হসপিটালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন এফডিএনওয়াইয়ের একজন মুখপাত্র।
আহত এক শিশুকে এলমহার্স্ট হসপিটাল সেন্টারের পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। এছাড়া আগুন নেভাতে গিয়ে সামান্য আহত হয়েছেন এক দমকলকর্মী।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি এফডিএনওয়াই।
[b][size=3][font=Vrinda","sans-serif]ঢাকা[/font][/size][/b][b][size=3][font=Times New Roman","serif],[/font][/size][/b][b][size=3][font=Vrinda","sans-serif]২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেডআই[/font][/size][/b]
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে বাঙালি পাড়ায় অগ্নিকাণ্ড
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩ জন আহত হয়েছেন।





