মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিক্ষার্থীদের স্থানীয় স্কুল থেকে বের না করে দেয়ার আহবান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (Human Rights Watch) হিউম্যান রাইটস ওয়াচ।
ক্যাম্পের আশেপাশের স্থানীয় স্কুলগুলো থেকে রোহিঙ্গা শিক্ষার্থীদের বের করে দেয়া হচ্ছে বলে অভিযোগ এনে আজ এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে তা বন্ধ করার জন্য বাংলাদেশের প্রতি আহবান জানায় সংস্থাটি।
বিবৃতিকে সংস্থাটির শিশু অধিকার গবেষক বিল ভেন এসভেল্ড বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার পরিবর্তে তাদেরকে খুঁজে বের করে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া সত্যিই দুঃখজনক ও বেআইনি।
তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম। মিথ্যা পরিচয় ও তথ্য দিয়ে ভর্তি হয়ে স্কুলে পড়তে যাওয়অ রোহিঙ্গাদের শিক্ষার্থীদের স্কুল থেকে বের করে দেওয়া কোনভাবেই সমাধান হতে পারে না। বরং তাদের চাহিদা অনুযায়ী তাদের যথাযথ শিক্ষা দেওয়া উচিত।
বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি অন্তত ১৩ রোহিঙ্গা শিশুর উদ্বৃতি দিয়ে জানায়, তারা প্রত্যেককে ক্যাম্পের আশেপাশে থাকা স্থানীয় স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে।
রোহিঙ্গা শিক্ষার্থীদের ক্যাম্পের ভেতরে থেকে যথাযথ শিক্ষা অর্জন করা সম্ভব নয়। তাই তাদেরকে স্থানীয় স্কুলে পড়ার সুযোগ করে দেওয়া উচিত বলেও জানান ভেন এসভেল্ড।
জেড





