লাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট কোপা আমেরিকার শিরোপা জেতার পর আনন্দ উল্লাসকে ঘিরে সংঘর্ষ ও দাঙ্গায় তিনজন নিহতের ঘটনা ঘটেছে চিলিতে। এছাড়া আহত হয়েছে আরো শতাধিক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ লাঠিচার্জ করে। ব্যবহার করে জলকামান। সবকিছু মিলিয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিলির রাজধানী সান্তিয়াগোর প্লাজা ইতালিয়ায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের পর ১০০ জন যুবক একটি সুপার মার্কেটে লুটতরাজ করার চেষ্টা করে। হুড়োহুড়ির সময় দ্রুত পালাতে গিয়ে দুজন গাড়ীর চাকায় পৃষ্ঠ হয়ে মারা যায়। বিজয়োল্লাস থেকে সংঘর্ষ সৃষ্টি হওয়ার পর গুলিতে একজন ছাত্রের মৃত্যু হয়।

ইআর