ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ বেনি গানত্জ গাজা উপত্যকার সাম্প্রতিক বর্বর আগ্রাসনের মতো লেবাননে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন।
গাজায় ৫০ দিনের অসম যুদ্ধের পর এই প্রথম তিনি এ ধরনের কথা বললেন। গানত্জ বলেন, “আমরা গাজায় যা করেছি লেবাননেও তা করার ক্ষমতা রাখি।”
ইসরাইলের দৈনিক পত্রিকা এদিয়োত অহোরনোতের সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেছেন।
ইসরাইলের সেনাপ্রধান দাবি করেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে বর্তমানে যেসব যুদ্ধ চলছে তা নিতান্তই তেল আবিবকে ব্যস্ত রাখার জন্য করা হচ্ছে।
এসব যুদ্ধের মধ্যদিয়ে ইসরাইলের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে। জেনারেল গানত্জ বলেন, শত্রুরা অন্য সমস্যা নিয়ে ব্যস্ত থাকলেও ইসরাইলকেই তারা পরবর্তী টার্গেট করে রেখেছে।
এআর





