মিশরে আবারো সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ হয়েছে। সোমবার দেশটির বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে মুরসি সমর্থিত শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। গত বছরের জুলাইয়ে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পর থেকেই বিক্ষুব্ধ হয়ে উঠেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় প্রদিদিন বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় সোমবার বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায়। এতে সংঘর্ষের সূত্রপাত হয়। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
মিশরে আবারো অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন