‘মস্তিষ্ক কিভাবে বুঝতে পারে যে আমরা কোথায় আছি এবং কিভাবে একস্থান থেকে অন্যস্থানে যেতে সমর্থ হই।’ সেই রহস্য ‘জিপিএস সিস্টেম’ আবিষ্কার করে নোবেল জিতেছেন তিন স্নায়ুবিজ্ঞানী। সুইডেনের কারোলিনস্কা ইন্সটিটিউট সোমবার চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের এই তিন নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে।
বিজ্ঞানীরা হলেন-যুক্তরাজ্যের গবেষক জন ও’কিফ এবং নরওয়ের মে-ব্রিট মোসার ও এডওয়ার্ড মোসার।
এ গবেষণা এটা বুঝতে সাহায্য করবে যে, কেন আলঝেইমার্স রোগীরা তাদের চারপাশের অবস্থা ভুলে যায়।
নোবেল অ্যাসেম্বলি বলেছে, যুগের পর যুগ দার্শনিক ও বিজ্ঞানীরা যে সমস্যার সমাধান খুঁজছেন তাদের এ গবেষণার মাধ্যমে সে বিষয়টির সমাধান সম্ভব হবে।
খবর: বিবিসি
জেএ





