পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলে ইকুয়েডর সীমান্তে শনিবার ৬.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস-এর তথ্যানুসারে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পিউরার ২৮ মাইল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে।
তবে ভূমিকম্পে গুরুতর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি বলেও জানান কর্তৃপক্ষ। সূত্র: এনডিটিভি।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ
[/b]
আন্তর্জাতিক
পেরুতে ৬.৩ মাত্রার ভূমিকম্প
পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলে ইকুয়েডর সীমান্তে শনিবার ৬.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)





