রাশিয়ার ভলগা এলাকার জাইনস্ক নগরীর কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কামাজ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আজ রবিবার স্থানীয় পুলিশ বিভাগের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

ওই মুখপাত্র বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী- এই দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তাদের একটি দল কাজ করছে। খবর তাস’র।

এর আগে আঞ্চলিক উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছিল, এই ঘটনায় সাতজন নিহত ও অপর ১১ জন আহত হয়েছেন।

স্থানীয় জরুরি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার ১২টা ৪০ মিনিটের দিকে সামারা নগরী থেকে ছেড়ে আসা একটি বাস দুর্ঘটনায় পড়ে। বাসটি ইঝেভস্ক যাচ্ছিল। সংঘর্ষের পর বাসটি উল্টে পড়ে এবং দুটি গাড়িতেই আগুন ধরে যায়। -বাসস

এমই