আফগানিস্তানে যেতে পাকিস্তানের নাগরিকদের এখন থেকে বাধ্যতামূলকভাবে পাসপোর্ট লাগবে। জঙ্গি তৎপরতা প্রতিরোধের পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। পাকিস্তান এর সাত মাস আগে জঙ্গি কার্যক্রম প্রতিরোধে সীমান্তে কড়াকড়ি আরোপ করে ।
আফগানিস্তানের এ নতুন আইন সীমান্তের বিভিন্ন পয়েন্টে ব্যানারে দেখানো হচ্ছে। ব্যানারে লেখা হয়েছে, বিনা পাসপোর্টে পাকিস্তানিরা আফগানিস্তানে ঢুকতে পারবেন না। ১ জানুয়ারি থেকে এ আইন কার্যকর হয়েছে।
এদিকে, আফগান সরকার সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করায় বিপাকে পড়েছে দুই দেশের সাধারণ নাগরিকরা।
পাকিস্তান ও আফগানিস্তানকে বিভক্তকারী সীমান্তরেখার নাম ডুরান্ড লাইন। এই লাইনের উভয় পাশে বসবাস করে সিনওয়ারি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা। সীমান্ত পারাপারে তাদের জন্য পাকিস্তানের খাইবার এজেন্সি তৈরি করেছে বিশেষ ধরনের কার্ড।
আফগানদের অভিযোগ, পাকিস্তানি তালেবানরা আফগানিস্তানে সহিংসতা সৃষ্টি করছে। যা প্রত্যাখ্যান করে আসছে পাকিস্তান। তবে উভয় দেশেই জঙ্গিরা ‘নির্ভয়’ এতে কোনো সন্দেহে নেই।
নাজিব





