ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে সুমাত্রা প্রদেশের উত্তরাঞ্চলীয় পাদাং সিদেমপুয়ানে রোববার রাতে আকস্মিক বন্যায় পাঁচ জনের মৃত্যু ও কয়েকশ লোক গৃহহীন হয়ে পড়েছে। সোমবার দেশটির দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা একথা জানান।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বার্তা সংস্থা সিনহুয়াকে টেলিফোনে জানান, মুষলধারে টানা বৃষ্টির কারণে বাতাং আয়ুনি নদীর কূলগুলো উপচে ১৭টি বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে।
তিনি আরো বলেন, কাদাপানিতে বেশ কয়েকটি স্কুলভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। এছাড়া প্রদেশের কয়েকটি অংশে দুর্গত মানুষকে উদ্ধারের প্রচেষ্টা চলছে। সিনহুয়া।
এমই





