বৃটেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের এশিয়া ও প্রশান্ত অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি ঢাকা এসেছেন।

আজ (শুক্রবার) ১০টা ৩৫মিনিটে তাঁরা ঢাকায় পৌঁছেছেন। বৃটিশ মন্ত্রীর সফরটি ৩ দিনের হলেও মিয়ানমার বিষয়ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত লি’র সফরটি হবে ১০ দিনের।

তাঁরা উভয়ে রোহিঙ্গা সংকট’সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের নেতৃবৃন্ধ ও সরকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানে নিযুক্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে তাদের মতবিনিময় হবে। বৃটিশ মন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সেখানে বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও তাদের কথা হবে। 

উল্লেখ্য, ৩০ জুন রাতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ঢাকা আসছেন। রাজনীতি, অর্থনীতি’সহ বিভিন্ন বিষয়ে তাদের সফরে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

এমবি