logo
Search

আন্তর্জাতিক

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ নিহত ৯

ভারতের মহারাষ্ট্রে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে ছয় নারী ও তিন শিশুসহ নয়জন নিহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে ভান্ডারা জেলার নাগপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পেট্রোল পাম্প থেকে সড়কে ওঠার সময় একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সাকোলি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি

এস