"তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তি হলে সবপক্ষ উপকৃত হবে" ইরানের সংসদ মজলিশে শুরার স্পিকার আলী লারিজানি।এ চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি করবে বলেও জানান তিনি।

সুইডেনের জেনেভায় আন্তঃসংসদীয় ইউনিয়নের সাধারণ অধিবেশনের অবকাশে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব বলেছেন তিনি।

তিনি বলেন, পরমাণু চুক্তিতে সব পক্ষ উপকৃত হবে। এ ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতায় বিঘ্ন ঘটাচ্ছে এমন কিছু সমস্যা সমাধানের সক্ষমতাও এ চুক্তি সৃষ্টি করবে বলে জানান তিনি।

তিনি বলেন, ইরানের সঙ্গে ছয়জাতি গোষ্ঠীর আলোচনা একটি পূর্ণাঙ্গ চুক্তির দিকে এগিয়ে চলেছে।সূএ: রেডিও তেহরান

 

ইআর