জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ নয় বলে ঘোষণা করেছে পাকিস্তান। পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাসনিম আসলাম এক ব্রিফিংয়ের সময় এ কথা বলেছেন।

বিতর্কিত অঞ্চল হিসেবে  উল্লেখ করে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরকে তথাকথিত ভারতভুক্তির বিষয়টি মানে না পাকিস্তান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রায় ২০টি ইশতেহারে মাধ্যমে নিশ্চিত করা সত্ত্বেও জম্মু ও কাশ্মীরের মানুষ আজও তাদের আত্ম নিয়ন্ত্রণ অধিকার বাস্তবায়ন করতে পারেননি বলে উল্লেখ করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নরেন্দ্র মোদির প্রথম কাশ্মীর সফরের আগে এ মন্তব্য করলো পাকিস্তান। অবশ্য, ইসলামাবাদের এ বক্তব্য তাৎক্ষণিক ভাবে নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। সূত্র: আইআরআইবি

ঢাকা, ০৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ