অাফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১০০ জন। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় হামলাটি জার্মান কনস্যুলেটে একটি ট্রাক দিয়ে চালানো হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টায় এ হামলা চালানো হয়। বোমা হামলার আগে হামলাকারী গুলিও চালান। হাসপাতাল সূত্রে জানা গেছে, এতে ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

এ মাসের শুরুর দিকে কুন্দুজ শহরে জোটের বিমান হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রতিশোধের অংশ হিসাবে এ হামলা চালানো হয়েছে বলে দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিরা।

আফগানিস্তানের উত্তরাঞ্চলের শহরে ঘটে যাওয়া ওই ঘটনার তদন্ত করছে ন্যাটো। তালেবান জঙ্গিরা আফগান সৈন্যদের ঘিরে ফেলার পর সৈন্যরা বিমান বাহিনীর সাহায্য চেয়েছিল।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ওই ঘটনায় ৩০ জন বেসামরিক লোক মারা গিয়েছিল; যাদের অনেকেই প্রাণ হারান বিমান হামলায়। আফগানিস্তানের বাল্খ রাজ্যের মাজার-ই-শরিফে অবস্থিত জার্মান কনস্যুলেট কার্যালয়টি দেয়ালে ঘেরা। দেশটিতে জার্মানির প্রায় ১ হাজার সৈন্য মোতায়েন রয়েছে; এর বেশিরভাগই রয়েছে বাল্খে।

জেড