ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলে হামাসের রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি'র খবরে বলা হয়, হামলায় কমপক্ষে ১৫ ফিলিস্তিনি আহত হয়েছে। এদের মধ্যে ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।

এর আগে বিমান হামলায় হামাসের ৫ যোদ্ধা নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে হামাস। এর জবাবে ‘ইহুদিবাদী আগ্রাসনের’ বিরুদ্ধে রকেট হামলা চালিয়েছিল বলে জানিয়েছে হামাস। তবে ওই রকেট হামলায় কোনো ইসরায়েলির হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ১৫০০ অতিরিক্ত সেনা তলব করার কথা স্বীকার করেছে ইসরাইলের সেনাবাহিনী।

ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই