ছুরিকাঘাতে এক দখলদার ইসরাইলি নাগরিক নিহত হওয়ার পর আসামি ধরার নামে ফিলিস্তিনে ঢুকে গণগ্রেফতার চালাচ্ছে ইসরাইল। এ পর্যন্ত প্রায় ৫ শতাধিকে ওপর গ্রেফতার করেছে ইসরাইলি সেনারা।
গণগ্রেফতারের পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর হামলাও অব্যাহত রেখেছে ইসরাইল। গতকাল ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলায় একজন ফিলিস্তিনি যুবক নিহত হয়। এতে আহত হয়েছে ৪০ জন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ফিলিস্তিনি যুবকের নাম খালেদ ওয়ালিদ তাইয়াহ। ২২ বছর বয়সী এই যুবক মঙ্গলবার ইসরাইল সেনাদের গুলিতে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আল-নাজাহ হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানায় ফিলিস্তিন নিউজ এজেন্সি 'ওয়াফা'। আহত ৬ জনের মধ্যে এক গুলিবিদ্ধ ফিলিস্তিনি যুবকের অবস্থা আশঙ্কাজন বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
ফিলিস্তিন-ইসরাইল এই সংঘর্ষের পর দখলদার ইসরাইলি সেনারা ফিলিস্তিনে ঢুকে সেখানে গণগ্রেফতার চালাচ্ছে বলেও জানায় সংবাদ সংস্থাটি।
গণগ্রেফতার সম্পর্কে এক ইসরাইলি মুখপাত্র এক সেনার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানায়, ইসরাইলি সেনাদের দাবি তারা গণগ্রেফতার চালাচ্ছে সন্দেহভাজন সেই আসামিকে খুঁজছে। যে ইসরাইলি নাগরিককে ছুরি দিয়ে হত্যা করেছিল।
ওয়াফা নিউজ জানায়, সন্দেহভাজন আসামী গ্রেফতারের নামে তারা গণগ্রেফতার শুরু করেছে। তারা ফিলিস্তিনিদের চলাচলের প্রধান কিছু রাস্তা বন্ধ করে দিয়েছে। মিডল ইস্ট মনিটরের এক পরিসংখ্যান মতে, প্রতিদিন গড়ে ২০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করছে ইসরাইল।
উল্লেখ্য ইসরাইলিদের দাবি গত কয়েক সপ্তাহ ধরে আত্মগোপনে থাকা ফিলিস্তিনি নাগরিক 'জারার' ছুরি দিয়ে ইসরাইলি ঐই নাগরিককে হত্যা করে।
জেড





