সিরিয়ায় গৃহযুদ্ধে জানুয়ারি পর্যন্ত মৃতের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে। জানুয়ারিকে সবেচেয় রক্তক্ষয়ী মাসের একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সহিংসতায় এখনও অনেক বেসামরিক নাগরিক মারা পড়ছেন। একটি এনজিও এতথ্য জানিয়েছে।
জেনেভায় ১০ দিন ধরে চলা সিরিয়া শান্তি আলোচনায় কোন বাস্তব ফল না আসায় দেশটিতে শান্তির প্রত্যাশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। সিরিয়া সরকার ইতোমধ্যে বলেছে, তারা ফের আলোচনার টেবিলমুখী হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, জানুয়ারির শেষ নাগাদ সিরিয়ায় মৃতের সংখ্যা কমপক্ষে ১ লাখ ৩৬ হাজার ২শ’ ২৭ জনে দাঁড়িয়েছে।
সংস্থার পরিচালক রামি আব্দেল রহমান বলেন, ২০১১ সালের মার্চে সহিংসতা শুরুর পর থেকে রক্তক্ষয়ী মাসগুলোর মধ্যে জানুুয়ারি অন্যতম।
তবে প্রাণহানির প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। কারণ এ সংখ্যা নিয়ে বিদ্রোহী, জিহাদি ও সরকার কঠোর গোপনীয়তার রক্ষা করে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর অভিযানের প্রেক্ষাপটে সংঘাতের শুরু যা পরবর্তীতে সশস্ত্র অভ্যূত্থানে পরিণত হয়। এতে অসংখ্য লোক আহত ও লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়।
গত শনিবার উত্তরাঞ্চলের আলেপ্পো নগরীতে হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা নিক্ষেপ করা হলে কমপক্ষে ৪৬ বেসামরিক লোক নিহত হয়।
রামি আব্দেল রহমান বলেন, কেবল তারেক আল-বাব এলাকায়ই ৩৩ বেসামরিক লোক নিহত হয়।
আলেপ্পোয় জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়। বিদ্রোহীদের একটি দপ্তর লক্ষ্য করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক ও লেভ্যান্ট এ হামলা চালায়।
মধ্যাঞ্চলের হামা প্রদেশের মোরেক শহরে কমপক্ষে ১২ সরকারি যোদ্ধা নিহত হয়েছে।
এদিকে সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ এবং বিদেশী শক্তি এখন সংঘাত বন্ধে জেনেভায় ১০ দিনের বৈঠকের মূল্যায়ন করছেন। বৈঠকে অর্জন বলতে কিছুই হয়নি। অন্যদিকে পরবর্তী বৈঠকের প্রত্যাশাও অনিশ্চিত।
২ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)// টিআই
সিরিয়ায় সংঘাতে মৃতের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে, ভবিষ্যৎ আলোচনা অনিশ্চিত
সিরিয়ায় গৃহযুদ্ধে জানুয়ারি পর্যন্ত মৃতের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে। জানুয়ারিকে সবেচেয় রক্তক্ষয়ী মাসের একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সহিংসতায় এখনও অনেক বেসামরিক নাগরিক মারা পড়ছেন। একটি এনজিও এতথ্য জানিয়েছে।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডের রায়
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মাঠপর্যায়ে দায়িত্বরত ব্যক্তিদের মাধ্যমে সিরীয় জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে এ রায় দিয়েছেন দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত।
সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫
সিরিয়ার দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে।
সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে বোমা বিস্ফোরণ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাঁর সিরিয়া সফর চলাকালীন রাজধানী দামেস্কে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প
বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাকে দমনের নামে লেবাননে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), তার কঠোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে আইডিএফের অভিযানকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির পথে ‘বড় বাধা’ বলেও উল্লেখ করেছেন তিন।
সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই যুক্তরাষ্ট্র সিরিয়ায় থাকা তাদের সেনাবাহিনীর অবশিষ্ট বড় অংশ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, দেশে সন্ত্রাসবিরোধী লড়াই এখন সিরিয়ার সরকারের নেতৃত্বে চলবে এবং বড় পরিসরে মার্কিন সামরিক উপস্থিতির আর প্রয়োজন নেই। সূত্র: বিবিসি।
















