রাশিয়া ইরানের বন্দর নগরী বুশেহ্রে অন্তত আরো দুটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে।
বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা ইরনা এ খবর জানায়।
বার্তা সংস্থা জানায়, মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি সংস্থা রোজাতমের এক জ্যেষ্ঠ কর্মকর্তার তেহরান সফরকালে এ চুক্তি সম্পাদিত হয়।
ইরানের পারমাণবিক জ্বালানি সংস্থার মুখপাত্র মেহরুজ কামালবন্দি ইরাকে বলেন, ‘ইরান ও রাশিয়া দুটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একটি প্রাথমিক চুক্তিতে উপনীত হয়েছে।’
কামালবন্দি বলেন, বুশেহ্রে রাশিয়া নির্মিত বিদ্যমান বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাশাপাশি নতুন দুটি এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।
তিনি বলেন, প্রকল্পের কারিগরি ও আর্থিক বিষয়াদি নিয়ে আরো আলোচনা অনুষ্ঠিত হবে। তবে শিগগিরই একটি চূড়ান্ত চুক্তি হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: এএফপি
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
ইরানে আরো দুটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে রাশিয়া
রাশিয়া ইরানের বন্দর নগরী বুশেহ্রে অন্তত আরো দুটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ব





