ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আরসেনি ইয়াটসেনউককে নির্বাচিত করা হয়েছে। প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে উৎখাতের আন্দোলনের নেতারা কিয়েভের ইনডেপেনডেন্স স্কয়ারে তাকে সমবেত জনতার সামনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন।
বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে মি. ইয়াটসেনউক বলেন, তার দেশ এখন 'খাদের কিনারায় রয়েছে'।
দেশকে রক্ষা করতে নতুন সরকারের সদস্যদের অনেক 'অজনপ্রিয় সিদ্ধান্ত' নিতে হবে উল্লেখ করে মি. ইয়াটসেনউক বলেন, তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা রাজনৈতিক আত্মহত্যা করতে যাচ্ছেন।
এদিকে, কিয়েভের জনসভায় অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য সদস্যদেরও উপস্থাপন করা হয়। নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আন্দ্রে ডেশিটসায়ে আর অর্থমন্ত্রী হচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক উপ-প্রধান ওলেক্সান্দার শ্লাপাক।
সম্প্রতি আন্দোলনের মুখে দেশটির প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে পার্লামেন্ট। এই আন্দোলনে চলাকালে বেশকিছু হতাহতের ঘটনা ঘটে।
সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
দেশ এখন খাদের কিনারে: ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আরসেনি ইয়াটসেনউককে নির্বাচিত করা হয়েছে। প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে উৎখাতের আন্দোলনের নেতারা কিয়েভের ইনডেপেনডেন্স স্কয়ারে তাকে





