কুয়েতে বাংলাদেশী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এক ভারতীয়। পেশায় তারা উভয়েই মেষপালক। উত্তপ্ত বাদানুবাদের এক পর্যায়ে তাকে হত্যা করে বলে জানা যায়।

এ ঘটনা ঘটেছে কুয়েতের কাবাদ অঞ্চলে। হত্যার খবর পেয়ে কুয়েতের জননিরাপত্তা বিষয়ক অ্যাসিস্ট্যান্ট আন্ডারসেক্রেটারি মেজর জেনারেল আবদুল ফাত্তাহ আল-আলি ও সরকারি পর্যায়ের আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ খবর দিয়েছে অ্যারাব টাইমস অনলাইন।

এদিকে ভারতীয় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে সে বলেছে, নিহত বাংলাদেশী তাকে প্রায়ই মারধর করতো এবং পাল্টা জবাব দিতেই সে তার ওপর হামলা চালায়। পবিত্র রমজান মাসের শুরুতে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা এটাই প্রথম।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ